হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহুল আমিন (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার বিরামপাড়া এলাকা মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। 

ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহটি চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি আরও জানান, এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রুহুল আমিন আদম ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মালয়েশিয়া লোক পাঠানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছিলেন। কিন্তু বিদেশ পাঠাতে পারেননি। পরে তাঁদের টাকা ফেরত দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা