হোম > সারা দেশ > নওগাঁ

ট্রাকের চাপায় নওগাঁয় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার সরাইগাছি-আড্ডা সড়কের আদিবাসী খামার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতরা হলেন সাপাহার উপজেলার কৈকুড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে শাহাদত আলী (১৯) ও রামরায়পুর গ্রামের মামুত আলীর ছেলে সোহাগ হোসেন (২২) ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে সাপাহার উপজেলা থেকে আসা এ দুই মোটরসাইকেল আরোহী পোরশা উপজেলার সরাইগাছী আদিবাসী খামার মোড় এলাকা পার হচ্ছিলেন। এই সময় বিপরীত দিক থেকে আশা ট্রাকের (নম্বর ১১-১১০৪) সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে নিহত হন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতেই ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা