হোম > সারা দেশ > বগুড়া

বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করল ছেলে

বগুড়া প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলে মমিনুল ইসলাম সানার (৪০) কোদালের আঘাতে মারা গেছেন বাবা মোজাম্মেল হক (৭৮)। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চামরুল ইউনিয়নের কোলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন সানা তিন দিন ধরে ভাত খাননি। তাই আজ সকালে ছেলেকে খাবার দিতে যান বাবা মোজাম্মেল হক। এ সময় সানা কোদাল দিয়ে তাঁর বাবার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কোপ দেন। এতে গুরুতর আহত হন মোজাম্মেল। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই সানাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তাই মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন সানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা