হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঢাকা বিমানবন্দর থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মো. আল-আমিন সরকার। ছবি: সংগৃহীত

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মো. আল-আমিন সরকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। গতকাল বিকেলে তাঁকে আটক করার পর আজ সোমবার উল্লাপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মো. আল-আমিন সরকার উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকার বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। আজ দুপুরে তাঁকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়। আগামীকাল মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হবে। তাঁর নামে আগের বেশ কয়েকটি মামলা রয়েছে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা