হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় মহাসড়ক পার হতে গিয়ে ট্রাকচাপায় পথচারী নিহত

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় তারা মিয়া (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা মিয়া বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকার রমজান সরকারের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারমাথা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তারা মিয়াকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৭টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তারা মিয়ার লাশ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা