হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় এসপির বডিগার্ড সেজে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

­­­নওগাঁ প্রতিনিধি

গ্রেপ্তার সাগর। ছবি: আজকের পত্রিকা

নওগাঁয় পুলিশ সুপারের (এসপি) বডিগার্ড পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে সাগর ওরফে রিমন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোওয়ার। এর আগে গতকাল বুধবার রাতে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, এক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছে। সর্বশেষ ২০ মার্চ সে নিজেকে নওগাঁর পুলিশ সুপারের বডিগার্ড পরিচয় দিয়ে জেলা ধান-চাল আড়তদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৭ হাজার ১৪০ টাকা নেয়। বিষয়টি জানার পর পুলিশ তাকে ধরতে মাঠে নামে। বিকাশ লেনদেনের সূত্র ধরে তদন্ত চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও জানান, গ্রেপ্তার সাগর শুধু পুলিশ পরিচয়ে নয়, বিভিন্ন সময় নিজেকে পরিবেশ অধিদপ্তর বা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করত। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা জানতে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা