হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি বাবু মারা গেছেন

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মির্জা আব্দুল জব্বার বাবু। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও রাজশাহী বিভাগীয় যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু (৫০) মারা গেছেন। আজ রোববার (২৩ মার্চ) ভোরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্বজনদের বরাত দিয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রায় দুই মাস আগে ভাইরাসজনিত রোগে সিরাজগঞ্জের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাবু। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

মির্জা আব্দুল জব্বার বাবু সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ছিলেন। তা ছাড়া তিনি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক।

আব্দুল জব্বার বাবুর মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা