হোম > সারা দেশ > রাজশাহী

রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন: সমঝোতা সংলাপে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ‘সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব’ শীর্ষক সমঝোতা সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে রাষ্ট্র সংস্কার আন্দোলন ও জুলাই ৩৬ ফোরাম-অপরাজেয় বাংলার উদ্যোগে ‘সমঝোতা ব্যতীত সংবিধান সংস্কার কি সম্ভব’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় এই সংলাপে বক্তারা বলেন, এখনো বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিরাজ করছে। রাজনৈতিক দলগুলোরও সংস্কার প্রয়োজন।

রাজশাহীর বরেন্দ্র কলেজে আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সমঝোতা সংলাপে বক্তারা মুক্ত আলোচনায় বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন হলেও বাংলাদেশ থেকে চূড়ান্ত ফ্যাসিবাদ বিলোপ করা সম্ভব হয়নি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও ফ্যাসিবাদী ব্যবস্থা বিরাজমান রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কার প্রয়োজন।

বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ এখনো তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, সামাজিক অবক্ষয় হিসেবে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে নতুন বিজয়ের সূচনা হলেও এখন পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাংলাদেশে রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রে পর্যাপ্ত সংস্কার ও সমঝোতা অতীব জরুরি।

সংলাপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী। এ ছাড়া আরও বক্তব্য দেন ড্যাবের জেলা সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী মহানগরের আহ্বায়ক আবুল হাসনাৎ বেগ, গণসংহতি আন্দোলনের রাজশাহীর সদস্যসচিব জুয়েল রানা প্রমুখ।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা