হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের কামারখন্দে শহিদুল ইসলাম কালু (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রমে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আবুল বাশার মিঞা আজ মঙ্গলবার দুপুরে এই রায় দেন। 

এই আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম কালু সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এরানদহ গ্রামের বাসিন্দা। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে র‍্যাব-১২ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় খবর আসে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে মাদকদ্রব্য কেনা–বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা। 

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে শহিদুল ইসলাম কালু ও সুমন মীর নামের দুই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে। র‍্যাব তাঁদের আটক করে। পরে শহিদুল ইসলাম কালুর শরীর তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের ডিএডি সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। 

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শহিদুল ইসলাম কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা