হোম > সারা দেশ > নাটোর

জীবন বাঁচাতে পুলিশের অক্সিজেন–সেবা

ইমাম হাসান মুক্তি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে ফোন করলেই মিলছে অক্সিজেন–সেবা। ২৪ ঘণ্টা রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। জীবন বাঁচাতে কাজ করছে নাটোর পুলিশ অক্সিজেন ব্যাংক সেবা।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সিদ্দিক বলেন, শুক্রবার (১৬ জুলাই) রাতে হেল্প লাইনে ফোন পায় পুলিশ। উপজেলার কেশবপুর উত্তরপাড়া গ্রামের মো. ইলিয়াস আলীর জন্য রাতেই অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, হেল্প লাইনে ০১৩২০১২৪৫০২ ফোন করলেই পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। নাটোর জেলার পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা পিপিএমের নির্দেশনায় মানবসেবায় কাজ করে যাচ্ছে পুলিশ বিভাগ।

উল্লেখ্য, গত ২৩ জুন নাটোরে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। প্রাণ অ্যাগ্রো লিমিটেড, পাকিজা গ্রুপ ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরীর সহযোগিতায় এই অক্সিজেন ব্যাংক চালু করা হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা