হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ডোবার পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে দুই মামাতো-ফুপাতো বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে এসেছে।

নিহতরা হলো একই এলাকার হাফিজার রহমানের মেয়ে তন্নী (৮), হাফিজার রহমানের বোনের মেয়ে আনিকা (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।

নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, আজ সকালে তন্নী ও আনিকা বাড়ির পাশে স্তূপ করে রাখা বালির ওপর খেলা করছিল। এর পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্তূপ করে রাখা বালির পাশে ডোবায় তাদের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালি বিলচতল গ্রামের হাফিজার রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। সকালে ওই বালির ওপর খেলতে যায় তন্নী ও আনিকা। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা