হোম > সারা দেশ > রাজশাহী

মহাসড়কের ওপর অবৈধ আমের বাজার, তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন  

প্রতিনিধি

মোহনপুর (রাজশাহী): রাজশাহীর মোহনপুরে মহাসড়ক দখল করে চলছে বিশাল আয়তনের অবৈধ আমের বাজার। ফলে মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসীরা। আজ বুধবার দুপুরে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।  

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার কামারপাড়ায় সম্পূর্ণ মহাসড়কের কার্পেটিং জুড়ে বসানো হয়েছে আমের বাজার। এরপাশেই আরও প্রায় ৭০টিরও বেশি আড়ত রয়েছে। মহাসড়কের দু'ধারে পার্কিং করা হয়েছে বেশ কিছু আড়তের আমবাহী ট্রাক এবং পিকআপ। সারি সারি আমের ভ্যানগাড়ি সহ খাঁচি রাখার কারণে মহাসড়ক সরু হয়ে গেছে। যান চলাচল তো দূরের কথা এখান দিয়ে মানুষ পারাপারেরও কোনো উপায় নেই। 

নাম না প্রকাশের শর্তে একজন বলেন, 'প্রতিবছর একটি বিশেষ মহল এ বাজার লাগিয়ে নির্বিচারে অর্থ উপার্জন করছে। কিন্তু সেদিকে প্রশাসনের কোন চোখ নেই।'  

বাজার কমিটির ধলা নামে একজন সদস্য বলেন, 'এখানে বাজার বসানোর জায়গা নেই। সে জন্য মহাসড়কের পাশে বাজার লাগানো হয়েছে। সকলের সঙ্গে সমন্বয় রেখে আড়ত এবং বাজার চালানো হয়। আপনি আসছেন আপনাকেও সম্মানী দেওয়া হবে।'   

শৌখিন পরিবহনের সুপার ভাইজার মানিক বলেন, 'দুই মাস ধরে এখানে আসলেই যানজটে পড়তে হচ্ছে। ফলে অযথায় আমাদের লেট ফি'র আওতায় আসতে হয়। অনেক যাত্রীরা রোগী এবং শিশু বাচ্চাদের নিয়ে অতিষ্ঠ হয়ে ওঠে।  

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ নিয়ে কেউ অভিযোগ করেনি। আমি বিষয়টি খতিয়ে দেখব।  

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা