হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপিত 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশটির ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা করেন। এরপর ভারতের জাতীয় সংগীত গাওয়া হয়। 

সহকারী হাইকমিশনার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন। পরে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। 

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত বিভিন্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী এবং অন্য ভারতীয় নাগরিকেরা উপস্থিত ছিলেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা