হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সুতার গুদামে আগুন, পুড়ল কাঁচামাল

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

আগুনে পুড়ে যাওয়া পণ্য। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে সুতার গুদামে অগ্নিকাণ্ডে কাঁচামাল পুড়ে গেছে এবং মো. এনামুল হোসেন (৪০) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদরের এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ রোববার দুপুরে উপজেলার ভদ্রঘাট এলাকার একটি স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফ্যাক্টরির অ্যাডমিন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, ট্রাকে করে তুলা গোডাউনে আনা হয়েছিল। গোডাউনে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুলার বান্ডিলের ভেতর থাকা জিআই তারের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে মিলের প্রায় ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

কামারখন্দ ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর অপু কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, খবর পাওয়ার পরে চার ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো বলা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তের পরে জানা যাবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা