হোম > সারা দেশ > নওগাঁ

টাকার জন্য মাকে হত্যা করে মরদেহ লুকিয়ে রেখেছিল ছেলে

প্রতিনিধি বদলগাছি (নওগাঁ)

নওগাঁর বদলগাছিতে টাকার জন্য নিজের মাকে হত্যা করেছে ছেলে। ধানখেত লুকিয়ে রাখা সেই মরদেহ উদ্ধারও করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত ওই নারীর নাম ছবি বেগম (৫০)। তিনি দেউলিয়া গ্রামের বাবলু দেওয়ানের স্ত্রী। মাকে হত্যার দায়ে নিহতর ছেলে সবুজ হোসেন ও ছেলের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মৃত ছবির স্বামী বাবলুের অভিযোগ, তাঁর স্ত্রীর কাছে ৫৬ হাজার টাকা ছিল। আর এই টাকার জন্যই তাকে হত্যা করেছে ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছবি বেগমের কাছে গরু বিক্রির টাকা ছিল। ছবির ছেলে সবুজ নেশা করত, তাই টাকাগুলো চাইছিল। ছবি বেগম তাঁর ছেলেকে টাকাগুলো দেননি। প্রতিনিয়ত টাকার জন্য মা-বাবার সঙ্গে এ নিয়ে ঝগড়া ও মারামারি হতো। ছবি বেগম গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। বেলা সাড়ে ৩টায় দেওলিয়া গ্রামের কৃষক হাফেজ আলী জমির ধান দেখতে গেলে ধানখেতে ছবির লাশ দেখতে পান। পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের দুই ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে। টাকার জন্য ছেলে সবুজ হোসেন ও তার স্ত্রী রুকসানা মিলে পরিকল্পিতভাবে ছবি বেগমকে শ্বাসরোধে হত্যা করে হাফেজ আলীর ধানখেতে লাশটি লুকিয়ে রেখেছিল বলে স্বীকার করেছে। ছবি বেগমের ছেলে সবুজ ও ছেলের স্ত্রী রুকসানাকে গ্রেপ্তার করা হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা