হোম > সারা দেশ > নাটোর

অর্থ আত্মসাৎ ও প্রতারণা, বিএডিসির নির্বাহী প্রকৌশলীসহ ২ জনের নামে মামলা

নাটোর প্রতিনিধি 

সাজ্জাদ হোসেন। ছবি: সংগৃহীত

অর্থ আত্মসাতের অভিযোগে নাটোর বিএডিসির (সেচ বিভাগ) নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও সহকারী প্রকৌশলী জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার শ্রীরামপুর গ্রামের রওশন আলী নামে এক কৃষক।

মামলার শুনানি শেষে বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন।

বাদী কৃষক রওশন আলী অভিযোগ করেন, তিনি তাঁর কৃষি খামারের সেচের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত সেচ প্রকল্পের সুবিধা প্রাপ্তির জন্য নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেন। এ জন্য তিনি কয়েক দফায় নির্বাহী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীকে তাঁদের দাবি অনুযায়ী ৩ লাখ ৭০ হাজার টাকা প্রদান করেন। দুই প্রকৌশলী চাহিদামতো সেচ সুবিধা প্রদানের আশ্বাস দিলেও অন্য কৃষক থেকে ঘুষ গ্রহণের মাধ্যমে অন্য মৌজায় সেচপাম্প স্থাপন করে শুভ নামে একজনকে ম্যানেজার নিয়োগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, তিনি কোনো অনিয়ম ও আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত নন। এ বিষয়ে জানেনও না। মামলা হলে আইনগত পদক্ষেপ নেবেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা