হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

বগুড়া প্রতিনিধি

শহিদুল ইসলাম রতন। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগারে বন্দী শহিদুল ইসলাম রতন (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা চিকিসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়। নাশকতা মামলার আসামি হিসেবে এক মাস ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন।

শহিদুল ইসলাম রতন বগুড়া শহরের গোদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি বলেন, শহিদুল ইসলাম রতন আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে। গতকাল বিকেলেও তাঁকে নেবুলাইজার দেওয়া হয়েছিল। রাত ২টার দিকে তিনি মারা যান। এক মাস আগে নাশকতার মামলায় গ্রেপ্তার হন তিনি। এর পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছেন।

জেল সুপার আরও বলেন, আজ সকালে তাঁর লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা