হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাস উল্টে নিহত ১ 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে মিলন (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল শনিবার রাত ১১টার দিকে মাটিডালি বাইপাস মহাসড়কের কালিবালা এলাকায় এ ঘটনা ঘটে। মিলন গাইবান্ধা জেলার সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মহির উদ্দিনের ছেলে। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা আছে। আর আহতরা শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শজিমেক হাসপাতালের (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল শনিবার রাতে সৌরভ পরিবহনের একটি বাস গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিল। রাত ১১টার দিকে বগুড়া শহরের মাটিডালী দ্বিতীয় বাইপাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

দুর্ঘটনাকবলিত ওই বাসের যাত্রী আব্দুর রশিদ জানান, তিনি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন। গাইবান্ধা থেকে নাফু পরিবহনের একটি বাসের সঙ্গে তাঁদের বাসটি পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে নাফু পরিবহনের বাসটিকে ওভারটেক করতে গেলে তাঁদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বগুড়া শহরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন জানান, দুর্ঘটনার পরেই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা