হোম > সারা দেশ > রাজশাহী

আত্মহত্যা প্রতিরোধ দিবসে রাজশাহীতে ‘জীবন পাখি’ 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জীবনে ছোটখাটো কারণেই অনেকে বেছে নেন আত্মহত্যার পথ। কেউ যাতে আত্মহত্যার পথ বেছে না নেয় সে জন্য সামাজিক সচেতনতায় নির্মাতা আসাদ সরকার নির্মাণ করেছেন ‘জীবন পাখি’ নামের একটি পূর্ণদৈর্ঘ্যর চলচ্চিত্র। ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে রাজশাহীতে। 

এদিন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে। বেলা ১১টা, ২টা ৩০, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। 

জলছবি মিডিয়ার ব্যানারে নির্মিত জীবন পাখি সিনেমায় অভিনয় করেছেন মীরাক্কেলখ্যাত আবু হেনা রনি, আজমল হুদা মিঠু, মিম, সুমনা সরকার, আজাদ আবুল কালাম, ফাতেমা তুজ জোহরা প্রমুখ।

প্রদর্শনীতে সহযোগিতা করছে সিনেমাবিষয়ক ছোটকাগজ ‘ম্যাজিক লণ্ঠন’ পরিবার। রাজশাহীতে ১০০ টাকা টিকিটের বিনিময়ে সিনেমাটি দেখা যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ও রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে সিনেমার টিকিট পাওয়া যাবে।

আরও পড়ুন:

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা