হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের বর্ণী মাড়িয়াবাদ ক্যাথলিক চার্চের পেছনে এ ঘটনা ঘটে। 

পরে আহত রুবেল হোসেনকে (২৪) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার জোনাইল ইউনিয়নের দিঘইর কান্দিপাড়া গ্রামের মুক্তার হোসেন ছেলে। এ ছাড়া তিনি ক্যাডেট ইউনিয়ন সমবায় সমিতিতে চাকরি করেন।

রুবেল হোসেনের চাচা মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন জোনাইল এলাকায় টিউশনি শেষ করে বাড়ি ফেরেন রুবেল হোসেন। আজ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বর্ণী মাড়িয়াবাদ ক্যাথলিক চার্চের পেছনে পৌঁছালে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ নিতে চায় অজ্ঞাতনামা এক ব্যক্তি। ব্যাগ দিতে রাজি না হলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনায় জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। খুব দ্রুতই জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা