হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের একটি ফসলের খেত থেকে হামিম (৭) নামের সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতা গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

হামিম দাঁড়িপাতা গ্রামের রেজাউল করিমের ছেলে। গত সোমবার সকাল থেকে শিশুটি নিখোঁজ রয়েছে বলে পরিবার জানায়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। 

পরিবার ও স্থানীয়রা জানায়, গত সোমবার সকাল থেকে হামিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজনের বাড়িসহ এলাকার বিভিন্ন স্থানে শিশুটির সন্ধানে খোঁজ নেওয়া হয়। কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকালে ওই এলাকার জনৈক আলমাস মৌলভির আমবাগানের (খেসারি ডাল) খেত থেকে হামিমের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। 

এদিকে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও রাজশাহীর সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশু হামিমের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা