হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নাহিদ প্রামাণিক (২০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে ঈশ্বরদী-পাবনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ প্রামাণিক পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়াবাড়ি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও ‎স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে উপজেলার দাশুড়িয়ায় পাবনা সুগারমিলের সামনে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে আরেকটি অটোরিকশার ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোচালক নাহিদ মারা যান। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এম এ ওয়াদুদ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্ত মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা