হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ৮৫০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘা উপজেলায় ৮৫০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে উপজেলার আলাইপুর মধ্যপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল এই অভিযান চালায়। 

গ্রেপ্তার যুবকেরা হলেন আলাইপুর মধ্যপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩২) ও বারশত দিয়াড় গ্রামের সোহেল রানা ওরফে রানা (৩০)। আজ সোমবার দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

র‍্যাব জানায়, এক নারীর অগোচরেই তাঁর বাড়িতে ফেনসিডিল লুকিয়ে রেখেছিলেন সোহেল রানা ও রুবেল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান এবং সেখান থেকে ৮৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। ওই দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

এ বিষয়ে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। দুই আসামিকেও বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা