হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় করা মামলায় রুবেল মাল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার রুবেল উপজেলার দেবোত্তর গরিলা গ্রামের বাসিন্দা।

অভিযোগের বরাত দিয়ে র‍্যাবের কোম্পানি অধিনায়ক জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার রুবেল আগেও ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ৭ ফেব্রুয়ারি স্বামী বাড়িতে না থাকার সুযোগে রাতে রুবেল তাঁকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করেন।

পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবার কুপ্রস্তাব দিলে ওই গৃহবধূ বাদী হয়ে গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেন। এর পর থেকেই পলাতক ছিলেন রুবেল মাল। গ্রেপ্তারের পর রুবেলকে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা