হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

 লালপুর (নাটোর) প্রতিনিধি

মুদি দোকানিকে কুপিয়ে হত্যা। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে সাইফুল ইসলাম (৫৫) নামের এক মুদিদোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই গ্রামের এবাদত মুন্সির ছেলে।

নিহতের ছোট ভাই শাহিনুল ইসলাম বলেন, বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে প্রায় ২০ বছর ধরে তাঁর ভাই মুদিদোকান চালাচ্ছেন। গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাড়ির গেটে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্থানীয় এবি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, নিহত সাইফুল ইসলাম তাঁর ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী। দুঃখজনক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা