হোম > সারা দেশ > রাজশাহী

‘জান্নাতি’র ঘরে একসঙ্গে চার পুত্রসন্তান

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি আকতার জুঁই (৩৫) নামের এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।

টিএমএসএম মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মনোয়ারা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। জান্নাতি দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর গ্রামের সৌদি আরবপ্রবাসী শরিফুল ইসলামের স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মা ও শিশুরা সুস্থ আছে।

হাসপাতালে জান্নাতির খালা মোসলেমা বেগম জানান, তাঁদের (জান্নাতি) সংসারে ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ প্রসব ব্যথা উঠলে জুইকে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতে অস্ত্রোপচারের মাধ্যমে চারটি পুত্রসন্তান হয়। তিনি বলেন, একসঙ্গে চার সন্তানের খবর শুনে জান্নাতির স্বামী সৌদিপ্রবাসী শরিফুল ইসলাম খুশি হয়েছেন।

ডা. মনোয়ারা খাতুন বলেন, শুক্রবার ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় গর্ভে চারটি সন্তান রয়েছে এবং তাঁদের বয়স ৩২ সপ্তাহ। রোগীর অবস্থা ভালো না থাকায় পাঁচ সপ্তাহ আগেই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। চারটি সন্তান ও মা সুস্থ রয়েছেন। নবজাতকদের শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা