হোম > সারা দেশ > নাটোর

নাটোরে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে শহর ঘোরানোর ঘটনায় মামলা

নাটোর প্রতিনিধি 

ছাত্রলীগ কর্মী ফয়সালকে ইজিবাইকের পাদানিতে ফেলে মারধর করার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবি: ভিডিও থেকে নেওয়া

নাটোরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত অটোরিকশায় পায়ের নিচে ফেলে মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নাটোর নবাব সিরাজ উদ্‌-দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন হোসেন ও সাধারণ সম্পাদক নুহন খান নাঈম এবং অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।

আজ সোমবার বিকেলে ছাত্রলীগ কর্মী ফয়সালের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, গতকাল রোববার ফয়সালকে মারধরের ঘটনায় তাঁর বাবা আজ দুপুরে বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গতকালই ঘটনাটি নজরে এলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গতকাল দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সালকে চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পাদানিতে ফেলে মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিওতে ছাত্রলীগ কর্মী কদরের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করতে দেখা যায়। এ সময় গান বাজছিল।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা