হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশায় বাসের চাপা, নিহত বেড়ে ৪ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের নলকায় বাসের চাপায় সিএনজি অটোরিকশার আরোহী নিহত বেড়ে চারজন হয়েছে। এর মধ্যে দুজন নারী ও একটি শিশু। 

নিহতরা হলো সিরাজগঞ্জ শহরের ফজল খান রোডের রিপন শেখের স্ত্রী মোর্শেদা খাতুন (২২) ও তাঁর ছয় মাস বয়সী শিশুপুত্র শাহিন ইসলাম ও উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চানভানু (৫০)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। 

আহত একজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, ‘সকালে সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে মোর্শেদা খাতুন নিহত ও সিএনজি অটোরিকশার চার যাত্রী আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা