হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয়েছে আরও একজন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বদরুল কবীর বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাযাত্রী অজ্ঞাতপরিচয় দুই নারী ও এক শিশু নিহত হয়। এ সময় আরও এক যাত্রী আহত হয়। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা