হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু, নারী আহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় পৃথক স্থানে মাঠে কাজ করার সময় বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আরও একজন নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পুনর্ভবা নদের ধারে রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলামের ছেলে আবু সায়েম (৩৫)। আহত নারীর নাম জাহানারা বেগম (৩৮)। তিনিও পোরশা উপজেলার বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলছেন, সকাল থেকে উপজেলার বাংলাদেশ-ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে পাশাপাশি এলাকায় জমিতে বোরো ধান কাটছিলেন নুহ শেখ ও আবু সায়েম। এর মধ্যে নুহ শেখ রঘুনাথপুর এলাকায় এবং সায়েম পশ্চিম দুয়ারপাল এলাকায় কাজ করছিলেন। সকাল ৯টার দিকে ওই এলাকায় বৃষ্টি শুরু হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই তাঁরা মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে সেখানে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে মাঠের অন্যান্য কৃষক ও শ্রমিকেরা তাঁদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নেন। 

এদিকে বজ্রপাতের ঘটনায় ওই এলাকায় জাহানারা বেগম নামে আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে ফসলের মাঠে ওই দুই কৃষক কাজ করছিলেন। এর মধ্যে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। 

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা