হোম > সারা দেশ > রাজশাহী

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুনের ঘটনায় দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র‍্যাবের হাতে গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেন (৫২) খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এ দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন তালাইমারী শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮) ও মো. জামালের ছেলে মো. নাহিদ (২৫)। র‍্যাব-৫–এর রাজশাহীর একটি দল গতকাল রাত ১২টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলগেট এলাকা থেকে নাহিদকে গ্রেপ্তার করে।

এ ছাড়া র‍্যাব-১২–এর সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল রাত সাড়ে ১০টার দিকে শাহাজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে বিশালকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৫–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, এর আগে ১৮ এপ্রিল র‍্যাব-৫–এর একটি দল এ মামলার আসামি নান্টু (২৮) ও খোকন মিয়াকে (২৭) গ্রেপ্তার করে। এ মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার বিশাল ও নাহিদকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, নিহত আকরাম হোসেন পেশায় বাসচালক ছিলেন। তাঁর মেয়েকে উত্ত্যক্ত করার পর প্রতিবাদে আকরাম হোসেন বখাটেদের পরিবারের কাছে নালিশ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা ১৬ এপ্রিল রাতে আকরাম হোসেন ও তাঁর ছেলে ইমাম হোসেনের ওপর হামলা করে। ঘটনার সময় আসামি বিশাল আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করেন। পরে আকরামের মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে ইমাম হোসেন সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা