হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে ট্রলির ধাক্কায় বৃদ্ধ নিহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে ট্রলির ধাক্কায় দুদু সরকার (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গেদা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। 

নিহত দুদু সরকার ভান্ডারবাড়ি গ্রামের সেজাব সরকারের ছেলে। 

ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতিকুল করিম আপেল বলেন, ‘আমার চাচাতো ভাই দুদু সরকার আজ সকাল ১০টার দিকে ভান্ডারবাড়ি থেকে অটো ভ্যানে গোসাইবাড়ী বাজারের দিকে রওনা হন। পথে রঘুনাথপুর গেদা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা পাওয়ার টিলার চালিত ট্রলির সঙ্গে অটো ভ্যানের ধাক্কা লাগে।’ 

দুদু সরকার অটো ভ্যান থেকে ছিটকে ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বগুড়া বনানী এলাকায় তাঁর মৃত্যু হয়। জানান আতিকুল করিম আপেল। 

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, অটো ভ্যান ও ট্রলি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুদু সরকারের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা