হোম > সারা দেশ > রাজশাহী

মসজিদের জানালার গ্রিল কেটে টাকা চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় মসজিদের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে টাকা চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাতে উপজেলার সরুগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মসজিদের খাদেম ঝাড়ু দিতে বিষয়টি টের পান। 

স্থানীয়রা জানান, সোমবার রাতে এশার নামাজের পর মসজিদ তালাবন্ধ করে মুসল্লিরা চলে যান। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদে জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারির তালা ভেঙে সেখানে রক্ষিত ৬৬ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার ফজরের নামাজের সময় বিষয়টি টের পায়নি মুসল্লিরা। পরে সকালে মসজিদের খাদেম ঝাড়ু দিতে গিয়ে আলমারির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। 

এ ঘটনায় ওই মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোতাচ্ছেম বিল্লাহ সোহেল মঙ্গলবার দুপুরে ধুনট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মসজিদে চুরির বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা