হোম > সারা দেশ > বগুড়া

নন্দীগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আবু তাহের (২০)। তিনি ওই গ্রামের বাদশা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবু তাহের দুই মাস আগে বিয়ে করেছেন। বাড়িতে শ্যালিকা আসায় সাহ্‌রির পর স্ত্রী ও শ্যালিকা এক ঘরে ঘুমায়। আবু তাহের আলাদা ঘরে ঘুমাতে যান। সকাল সাড়ে ৭টার দিকে কাজের লোক তাঁকে ডাক দিয়ে সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন আবু তাহের। পারে থানার পুলিশকে খবর দিলে উপপরিদর্শক (এসআই) চান মিয়া তাঁর মরদেহ উদ্ধার করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা