হোম > সারা দেশ > রাজশাহী

আন্দোলনের পোস্টার বানাতে গিয়ে আটক, অভিভাবকের জিম্মায় ৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে কোটা সংস্কার আন্দোলনের পোস্টার তৈরির সময় ছয় শিক্ষার্থীকে আটকের পর অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহীর নিউমার্কেট-সংলগ্ন একটি প্রেস থেকে তাঁদের আটক করে নগরীর বোয়ালিয়া থানার পুলিশ। 

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘এই শিক্ষার্থীরা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। সর্বোচ্চ আদালতে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হওয়ার পরেও তাঁরা কেন কোটা আন্দোলনের পোস্টার বানাচ্ছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের থানায় আনা হয়।’ 

জিজ্ঞাসাবাদের পরে গতকাল রাতেই আটক শিক্ষার্থীদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবীর।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা