হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাঁচ বছর পর আজ রোববার রাজশাহীতে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এই জনসভায় যোগ দিতে আজ সকাল থেকেই নেতা-কর্মীরা মাঠে প্রবেশ করতে শুরু করেছেন।

রাজশাহী ও আশপাশের জেলাগুলো থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাদ্রাসার মাঠে ঢুকছেন। নানা স্লোগানে তাঁরা মুখর করে তুলছেন চারপাশ। সকাল ৯টার মধ্যে মাদ্রাসার মাঠের অর্ধেক মানুষে পূর্ণ হয়ে গেছে। সকাল ৮টায় মাদ্রাসার মাঠ নেতা-কর্মীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

একেক নেতার অনুসারীরা নিজেদের পরিচয় জানান দিতে পরেছেন নানা রঙের টি-শার্ট, টুপি। স্লোগান, বাদ্যযন্ত্রে জনসভাস্থলে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।

আজ সকাল ১০টায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বিসিএস নবীন পুলিশ কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মাদ্রাসার মাঠে জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগের সভানেত্রী। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই জনসভা থেকে দলীয় প্রধান দলের নেতা-কর্মীদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আগামী নির্বাচনের জন্য চাইবেন নৌকা প্রতীকে ভোট।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নেতা-কর্মীরা মাঠে আসতে শুরু করেছেন। বিভাগের আট জেলা থেকে এ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী এতে যোগ দেবেন। সকাল সাড়ে ৯টার মধ্যেই আমরা জনসভা শুরু করব। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় নেতারা মঞ্চে উঠবেন।’

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা