হোম > সারা দেশ > বগুড়া

ধান-চালের কৃত্রিম সংকট তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে মামলা: খাদ্যমন্ত্রী

বগুড়া প্রতিনিধি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ব্যবসায়ীদের হয়রানি করবে না। তবে কেউ যদি ধান-চাল নিয়ে কোনো অনিয়ম করেন, তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। 

আজ রোববার বেলা ১টা থেকে টানা তিন ঘণ্টা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ সময় মন্ত্রী বলেন, নির্বাচনের আগে ও পরের এই সময়ে অনেক ব্যবসায়ী লোভ সামলাতে না পেরে চালের মূল্য বাড়িয়ে বাজার অস্থিতিশীল করেছিলেন। এখন সেই সুযোগ বন্ধ করতে নতুন আইন তৈরি করা হয়েছে। চালের বস্তার গায়ে উৎপাদন তারিখ, মূল্য ও কোন জাতের চাল, তা লিপিবদ্ধ করতে হবে। 

মন্ত্রী বলেন, ধান-চালের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভরা মৌসুমে চালের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। গুজব ছড়িয়ে মূল্যবৃদ্ধির প্রবণতা থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‘সবাই দেশকে ভালোবাসলেই দেশ থেকে ক্ষুধা নিরুদ্দেশ হবে এবং আমাদের স্বাধীনতা সার্থক হবে।’ 

বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার পাল, খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ বগুড়ার বিভিন্ন চালকলমালিক, চালের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা