হোম > সারা দেশ > বগুড়া

যাচ্ছিলেন ওষুধ আনতে, মাইক্রোবাসচাপায় হলেন লাশ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৫০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মহাস্থান ওভারব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওহেদপুর গ্রামের আমিনুল হকের ছেলে। তিনি পরিবারসহ মহাস্থানে বাসা ভাড়া নিয়ে সবজির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে ওষুধ আনার জন্য বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিলেন আলমগীর। এ সময় রংপুরের দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়ার একটি কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুন্দরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী আজকের পত্রিকাকে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা