হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অপহরণ ও ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে এক নারীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সুলতান মাহমুদকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার কামারখন্দ উপজেলার নলকা ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন সিরাজগঞ্জ র‍্যাব ২ ও ১২ এর সদস্যরা। 

আজ বিকেলে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করা হয়েছে। 

গ্রেপ্তার সুলতান মাহমুদের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার বহুতী জোয়াল ভাঁঙ্গা গ্রামে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব উল্লেখ করেছে, ঢাকায় মিরপুরের সুলতান মাহমুদের অফিসে চাকরি করতেন এক নারী। সুলতান মাহমুদ ওই নারীকে তাঁর অফিসের সামনের রাস্তা থেকে একটি মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যায়। 

এ ঘটনায় ২০২১ সালের ৩ জুলাই ওই নারীর বাবা ঢাকার মিরপুর মডেল থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে সুলতান মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় আদালত সুলতান মাহমুদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মামলা দায়েরের পর থেকে আসামি সুলতান মাহমুদ পলাতক ছিলেন। আজ তাঁকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা