হোম > সারা দেশ > নাটোর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে সেনাসদস্য নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 

নাটোরের গুরুদাসপুরে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাতে উপস্থিত ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

নাটোরের গুরুদাসপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ৩টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্যের নাম আল মামুন (২৬)। তিনি নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন আজকের পত্রিকাকে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাছিকাটা ১০ নম্বর সেতু এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী মামুন ঘটনাস্থলে নিহত হন।

পুলিশ পরিদর্শক ইসমাইল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মামুনের মরদেহ উদ্ধার করেছে। তাঁর কাছে সেনাসদস্যের পরিচয়পত্র পাওয়া গেছে। তবে তিনি কোথায় কর্মরত ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা