হোম > সারা দেশ > রাজশাহী

ভাতিজাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে চাচা আহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জের ধরে এক যুবককে (৩০) হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসীর পিটুনিতে আহত হয়েছেন হামলাকারী (৫০)। 

আজ বুধবার সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা। 

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে চাচা গোলজার হোসেনের সঙ্গে ভাতিজা ইমেল হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে আজ বুধবার সকালে ভাতিজা ইমেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় চাচা গোলজার হোসেন। এ সময় ইমেল হোসেনকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়। 

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে আশপাশের লোকজন গোলজার হোসেনকে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাঁদের দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে  ইমেল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ওসি আরও বলেন, ঘটনায় এখন পর্যন্ত কোনো এজাহার পাওয়া যায়নি। এজাহার পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা