হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় আব্দুল বারী (৪২) নামের ব্যাটারিচালিত ভ্যানের একজন চালক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার মোকামতলা জয়পুর রাস্তার মোড়ে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটির চালককে আটক করেছে পুলিশ। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

নিহত আব্দুল বারী মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। আটক ট্রাকচালক হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁচছিড়া বাজার এলাকার আব্দুস সালাম (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল বারী যাত্রী নামিয়ে দিয়ে খালি ভ্যান নিয়ে মোকামতলা জয়পুর রাস্তার মোড়ের ওভার ব্রিজের নিচ দিয়ে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী পণ্যবোঝাই একটি ট্রাক অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল বারী।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা