হোম > সারা দেশ > জয়পুরহাট

শিশু ধর্ষণ মামলার পলাতক বৃদ্ধ গ্রেপ্তার

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাদ্রাসা এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসাহাক আলীকে (৬৫) এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে ক্ষেতলালের শিশি নাজিরপাড়া গ্রাম থেকে ইছাহাক আলীকে গ্রেপ্তার করে জয়পুরহাট র‍্যাব-৫ এর সদস্যরা। 

অভিযুক্তের বাড়ি ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া গ্রামে। 

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর পালিয়ে যান অবিযুক্ত ইছাহাক আলী। এ ঘটনায় পর বুধবার ক্ষেতলাল থানায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করে। মামলার চার দিন পর আজ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ বলেন, আসামি ইছাহাক আলীকে গ্রেপ্তারের পর ক্ষেতলাল থানায় সোপর্দ করা হয়েছে। 

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, ইছাহাক আলী হাফেজিয়া মাদ্রাসার ১২ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করার পর থেকে পলাতক ছিলেন। র‍্যাবের মাধ্যমে গ্রেপ্তারের পর তাঁকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা