হোম > সারা দেশ > রাজশাহী

সাঁথিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩ যুবক

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় এক গৃহবধূকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকেরা হলেন সাঁথিয়া উপজেলার চাঁদপুর গ্রামের নুর ইসলামের ছেলে নুহ মোল্লা (২৮), আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন (৩০) ও নুর আলীর ছেলে সাইফুল ইসলাম (৩০)।

সংবাদ সম্মেলনে মেজর এহতেশামুল হক খান জানান, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভুক্তভোগী গৃহবধূ সাঁথিয়ার বনগ্রাম বাজার থেকে ফেরার জন্য চরভদ্রকোলা এলাকায় অটোরিকশা থেকে নামেন। সেখান থেকে হেঁটে বাড়ির উদ্দেশে যাওয়ার সময় বটতলা এলাকায় তাঁকে একা পেয়ে মুখ চেপে ধরে ও পা বেঁধে ফেলেন উল্লিখিত তিন আসামি। পরে তাঁরা ওই এলাকার ডাঙ্গারচকের মাঠে নিয়ে যান। সেখানে গৃহবধূকে মুখে কাপড় গুঁজে সংঘবদ্ধ ধর্ষণ করে ফেলে পালিয়ে যান।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি সাঁথিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন। গতকাল রাতে সাঁথিয়ার খাইলভরা মোল্লাবাড়ি ও আতাইকুলার ধর্মগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আজ দুপুরে সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা