হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি

এমদাদুল হক ভট্টু। ছবি: সংগৃহীত

বগুড়া জেলা কারাগারে বন্দী আরও এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত এমদাদুল হক ভট্টু (৫১) গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলার জানান, এর আগেও বগুড়া জেলা কারাগারে বন্দী থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান। তাঁরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। এর মধ্যে আব্দুল মতিন মিঠু গত জানুয়ারিতে মারা যান।

জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৬ ফেব্রুয়ারি এমদাদুল হক ভট্টুকে কারাগারে পাঠানো হয়। ওই দিন তাঁর উচ্চ রক্তচাপজনিত জটিলতা ছিল। সেদিনই তাঁকে কারাগারের হাসপাতালে ভর্তি করানো হয় এবং সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সাহরি শেষে সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাঁকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা