হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহী নগরীতে ইন্টারনেট সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রিমন ঘোষ তুফান (২৪)। তিনি নগরের সিপাইপাড়া এলাকার রাজেন কুমারের ছেলে।

নগরের মতিহার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কাদেরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক বাসায় ইন্টারনেট সংযোগ দিতে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় তুফান তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ পরিদর্শক বলেন, এ ব্যাপারে মতিহার থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা