হোম > সারা দেশ > রাজশাহী

টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি: ছুরিকাঘাতে যুবককে হত্যা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাজিম উদ্দিন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় গাবতলী উপজেলার দাঁড়াইল বাজার এলাকায় ছুরিকাঘাতের শিকার হন নাজিম।  

নাজিম উপজেলার তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত মঙ্গলবার করোনার টিকাকেন্দ্রে লাইনে দাঁড়ানো নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয় নাজিমের। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দাঁড়াইল বাজার এলাকায় যান নাজিম। এ সময় তিন যুবক তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। নাজিমের পেটে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বগুড়া ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’ 

গাবতলী মডেল থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।’ 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা