হোম > সারা দেশ > রাজশাহী

চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে নাজমুল ইসলাম বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি মাদক মামলায় চার বছরের সাজা মাথায় নিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের সময় তাঁর কাছে ১ হাজার ৩৫টি ইয়াবা পাওয়া গেছে।

শনিবার (১৫ মার্চ) ভোররাতে রাজশাহীর কাটাখালী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৫-এর রাজশাহীর একটি দল। এর আগেও ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন নাজমুল।

দুপুরে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে পলাতক থাকা নাজমুল ইসলাম ইয়াবা বিক্রির জন্য কাটাখালী বাজারে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নাজমুল চারঘাটের মাদক সম্রাট হিসেবে পরিচিত।

র‍্যাব জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে। সাজা মাথায় নিয়েই পলাতক ছিলেন নাজমুল। তাঁর বিরুদ্ধে আরেকটি মাদক মামলা করা হয়েছে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা