হোম > সারা দেশ > বগুড়া

শিবগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারী নিহত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রেহেনা আক্তার মিলি (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলি ওই গ্রামের বুলু মণ্ডলের মেয়ে। এ ঘটনায় রুনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাসমত উল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, রেহেনা আক্তার মিলি ও তার চাচাতো ভাই শামীমের সঙ্গে পুকুরের জমির ভাগ বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত রোববার সন্ধ্যায় পুকুরটি নিজেদের দাবি করে ওই দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নিহত মিলির চাচাতো ভাই শামীম আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওই মারামারির জেরে আজ সোমবার সকালে আবারও মারামারি শুরু হয়। এ সময় রেহেনা আক্তারকে উপর্যুপরি ছুরিকাঘাত ও মারধর করে শামীমের পরিবারের লোকজন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আহত রেহেনাকে নিয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, বেলা ১১টার দিকে নিহত রেহেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শামীমের স্ত্রী রুনা বেগমকে আটক করা হয়েছে। আর শামীমকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। 

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা