হোম > সারা দেশ > বগুড়া

ধুনটে খামার শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে কাউসার আহম্মেদ মণ্ডল (৩০) নামে কৃষি খামারের এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পেঁচিবাড়ী গ্রাম থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কাউসার আহম্মেদ উপজেলার বিলকাজুলি গ্রামের মোজদার রহমানের ছেলে। তিনি রংপুরের একটি কৃষি খামারে শ্রমিকের কাজ করতেন। পারিবারিক অশান্তির কারণে মা-বাবার সঙ্গে অভিমান করে শনিবার রাতে তিনি বাড়ি থেকে বের হন।

আজ রোববার ভোর ৫টার দিকে পাশের পেঁচিবাড়ী গ্রামে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

রাসিকের ৩ নম্বর ওয়ার্ড: হাইকোর্টের আদেশ না মেনে টিসিবির তালিকা প্রণয়ন

‘আমি পালাতে চাই না, দেশের মানুষের সঙ্গে থাকতে চাই’

রাসিকের ১২ নগর স্বাস্থ্যকেন্দ্র: বেতন কমে অর্ধেক, তবু মিলছে না

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন

রাবিতে জোহা দিবস পালিত, ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবি

নারী শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার

এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব: মিনু

রাজশাহীতে স্ত্রীসহ এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মন্ত্রিত্বের আলোচনায় তাঁরা